ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
গুলশানে কূটনৈতিক ব্যস্ততা
তারেক রহমানের সঙ্গে ৩ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ও সন্ধ্যায় কূটনৈতিক ব্যস্ততা লক্ষ্য করা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়া, জার্মানি ও পাকিস্তানের শীর্ষ তিন কূটনীতিক।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
সর্বশেষ সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে সন্ধ্যা ৬টায় জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ এবং বিকেল ৫টার দিকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
দলীয় সূত্রে জানা গেছে, এসব সাক্ষাতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বেগম খালেদা জিয়ার প্রয়াণ-পরবর্তী বিএনপির নেতৃত্ব এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি কূটনীতিকদের এই ধারাবাহিক সাক্ষাৎকে রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা