ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
তারেক রহমান কি আজই হচ্ছেন বিএনপির চেয়ারম্যান? গুলশানে জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলের পূর্ণাঙ্গ ‘চেয়ারম্যান’ হিসেবে ঘোষণা করার বিষয়টি এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে তারেক রহমানের আহ্বানে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্র জানায়, এই বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে পারে তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ও ঘোষণা করা। এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঙ্গিত দিয়েছিলেন যে, দু-এক দিনের মধ্যেই তারেক রহমান দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন।
দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আলোচ্যসূচি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে দলের অভ্যন্তরীণ একাধিক সূত্র নিশ্চিত করেছে, স্থায়ী কমিটির সদস্যরা তাকে চেয়ারম্যান হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছেন। তারেক রহমান বরাবরই তৃণমূলের মতামতকে প্রাধান্য দেন, তাই এই সিদ্ধান্তের আগে তিনি তৃণমূলের পরামর্শও বিবেচনা করছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর দলটির শীর্ষ পদটি শূন্য হয়। যদিও গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যান হওয়ার কথা, কিন্তু এতদিন আনুষ্ঠানিকভাবে এই পদবি ব্যবহার করা হচ্ছিল না। আজকের বৈঠকের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি