ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: দলীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক আহ্বান করেছে। এই বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
জানা গেছে, বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটি নিয়মিত সূচির কোনো বৈঠক নয় এবং আনুষ্ঠানিকভাবে নির্ধারিত কোনো এজেন্ডাও নেই।
তবে বিএনপির এক সিনিয়র নেতা জানিয়েছেন, বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, এটি এমন একটি বৈঠক যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দল ও দেশ শোকাহত হলেও ধীরে ধীরে সেই শোক কাটিয়ে রাজনৈতিক বাস্তবতায় ফিরে আসছে বিএনপি। সামনে জাতীয় সংসদ নির্বাচন থাকায় দলীয় নেতৃত্ব পুনর্গঠনের বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে।
দলের জাতীয় স্থায়ী কমিটির একাধিক সদস্য তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান পদে পূর্ণাঙ্গভাবে দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।
প্রসঙ্গত, ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর দলের সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছিল। দীর্ঘ সময় সেই দায়িত্ব পালন করার পর এবার তিনি দলের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন এমনটাই ইঙ্গিত দিচ্ছে দলীয় সূত্র।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু