ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপি সন্তুষ্ট নয়: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: পুরো দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে আমরা সন্তুষ্ট নই।
শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, আমাদের দলের অনেক নেতাকে হত্যা করা হয়েছে-আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এসব বিষয়ে কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
তিনি বলেন, আমরা আশা করি নির্বাচনের সময় যাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
মির্জা ফখরুল আরও বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কখনো প্রভাব ফেলেনি আর ভবিষ্যতেও ফেলবে না। আমরা আশা করি, সেটি কখনও প্রভাব ফেলবে না।
এসময় বিএনপির মহাসচিব বলেন, অবহেলিত জনপদ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়ন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে তারেক রহমানের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম
- রোববার দর পতনের শীর্ষ কোম্পানির ভেতরের গল্প