ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা সীমিত করল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: ভারতের কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসগুলো থেকে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা প্রদান কার্যক্রম সীমিত করা হয়েছে। ফলে এসব মিশনে এখন আর নিয়মিতভাবে ট্যুরিস্ট ভিসা মিলছে না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।
এর আগেই নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন এবং আগরতলায় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের কার্যালয় থেকে ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সংক্রান্ত তথ্য জানিয়েছে বিবিসি।
বর্তমানে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা কার্যক্রম কার্যত চালু রয়েছে শুধু গুয়াহাটিতে অবস্থিত অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের দপ্তরে। অন্য সব মিশনে পর্যটক ভিসা ইস্যু কার্যক্রম স্থগিত বা সীমিত রাখা হয়েছে।
এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ না করা হলেও, বুধবার থেকে পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে বলে কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
তবে কর্মকর্তারা জানিয়েছেন, পর্যটক ভিসা সীমিত করা হলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবে চালু রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত চারটি ভারতীয় ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় ঢাকায় একটি ভিসা সেন্টারের সামনে বিক্ষোভও হয়।
এর জেরে ভারত সরকার সাময়িকভাবে সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে। পরবর্তীতে ভিসা সেন্টারগুলো চালু হলেও ভারত স্পষ্ট করে জানিয়ে দেয়, মেডিকেল ভিসা ও জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা আপাতত ইস্যু করা হবে না।
বর্তমানে সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় পর্যটক ভিসা কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর