ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
তিন প্রস্তাব কমিশনের, কত হচ্ছে নবম পে-স্কেলের সর্বনিম্ন বেতন?
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতনস্কেলের সর্বনিম্ন বেতন নির্ধারণে পে-কমিশন তিনটি বিকল্প প্রস্তাব করেছে, যার মধ্যে যে কোনো একটি চূড়ান্ত করা হতে পারে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় এ প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় প্রেজেন্টেশন প্রদত্ত হলেও তৎক্ষণাৎ সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হয়নি।
পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ড. মোহাম্মদ আলী খান, এনডিসি, মোঃ ফজলুল করিম, মোঃ মোসলেম উদ্দীন এবং সদস্য সচিব মোঃ ফরহাদ সিদ্দিকসহ খন্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে পে-কমিশনের এক সদস্য বলেন, ‘সর্বনিম্ন বেতন নির্ধারণের জন্য তিনটি প্রস্তাব এসেছে। প্রথম প্রস্তাবে ২১ হাজার টাকা, দ্বিতীয় প্রস্তাবে ১৭ হাজার টাকা এবং তৃতীয় প্রস্তাবে ১৬ হাজার টাকা বেতন স্কেল করা হয়েছে।’
সর্বোচ্চ বেতন স্কেলের বিষয়ে প্রশ্নে ওই কর্মকর্তা জানান, ‘এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বেতনের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতাসহ অন্যান্য ভাতার বিষয়গুলো নির্ধারণের পরই সর্বোচ্চ বেতনস্কেলের বিষয়ে চূড়ান্ত প্রস্তাব আনা হবে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক