ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
‘জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া প্রস্তুত’
নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী যোদ্ধাদের দায়মুক্তির অধিকার নিশ্চিত করতে একটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তিনি জানান, জুলাইযোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিলেন। তাদের ওপর কোনো ধরনের আইনি চাপ না থাকার অধিকার থাকা উচিত। এছাড়া, ওই সময়ে ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার অনুসারীদের বিরুদ্ধে যে প্রতিরোধমূলক কার্যক্রম তারা পরিচালনা করেছিলেন, সেটিও দায়মুক্তির আওতায় আসার যোগ্য।
আইন উপদেষ্টা আরও উল্লেখ করেন, এ ধরনের আইন প্রণয়ন আন্তর্জাতিক প্রেক্ষাপটে বৈধ। বিভিন্ন দেশে গণঅভ্যুত্থান বা বিপ্লবের পর দায়মুক্তির আইন প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে। এর আগে ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তির আইন প্রণয়ন করা হয়েছিল।
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি নিশ্চিত করতে আইন মন্ত্রণালয় ইতোমধ্যেই অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে। আসিফ নজরুল লিখেছেন, ইনশা আল্লাহ এটি আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাইকে সুরক্ষিত রাখা আমাদের পবিত্র দায়িত্ব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর