ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দুর্নীতি ও বিশৃঙ্খলা রোধে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের মর্যাদা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সততা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আদালতের অভ্যন্তরে যেকোনো প্রকার দুর্নীতি ও অনিয়ম বন্ধে এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে দাপ্তরিক কাজে স্বচ্ছতা আনতে একগুচ্ছ বাধ্যতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, সুপ্রিম কোর্টের সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রতিদিন সকাল ৯টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত হতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করা যাবে না। কেউ দেরিতে আসলে বা আগে চলে গেলে সেটিকে ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের সারাক্ষণ নিজ ডেস্কে থাকতে হবে এবং কোনো কাজ পেন্ডিং বা অনিষ্পন্ন রাখা যাবে না।
সুপ্রিম কোর্টের নিরাপত্তা বিধির (চ্যাপ্টার-XVIA) আলোকে জানানো হয়েছে, আইনজীবী বা কর্মচারীসহ কোনো ব্যক্তিই আদালত প্রাঙ্গণে বা ভবনের ভেতর মিছিল, স্লোগান, সভা বা কোনো ধরনের বিক্ষোভে অংশ নিতে পারবেন না। আদালত চত্বরে সব ধরনের অস্ত্র, মাদক ও বিস্ফোরক বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ট্রাফিক শৃঙ্খলার স্বার্থে নির্ধারিত পার্কিং এরিয়া ছাড়া অন্য কোথাও গাড়ি বা রিকশা রাখা যাবে না।
অফিস চলাকালীন সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত ফরমাল পোশাক পরতে হবে। দাপ্তরিক পরিচয় নিশ্চিত করতে অফিস আইডি কার্ড সবসময় সাথে রাখতে হবে এবং সেটি দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে।
সুপ্রিম কোর্ট প্রশাসন স্পষ্ট করেছে যে, দুর্নীতির ক্ষেত্রে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। সেবাগ্রহীতাদের সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন বা অনৈতিক সুবিধা গ্রহণ করা যাবে না। যদি কোনো কর্মীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, তবে সাথে সাথে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এই আদেশ সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা তদারকি করবেন সংশ্লিষ্ট শাখা প্রধান ও সহকারী রেজিস্ট্রাররা। এছাড়া ডেপুটি রেজিস্ট্রাররা নিয়মিত আকস্মিক পরিদর্শন (সারপ্রাইজ ভিজিট) করবেন। জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি