ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে ৫টি নম্বর দিল ইসি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে (ইসি) আনুষ্ঠানিকভাবে একটি ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে এই সেল আজ থেকেই কার্যকর হয়েছে এবং আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এটি সক্রিয় থাকবে। দেশের যেকোনো নাগরিক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম কিংবা মিথ্যা অপপ্রচার সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য এই সমন্বয় সেলে সরাসরি জানাতে পারবেন।
সমন্বয় সেলে যোগাযোগের টেলিফোন নম্বরগুলো হলো:
১. ০২৫৫০০৭৪৭০
২. ০২৫৫০০৭৪৭১
৩. ০২৫৫০০৭৪৭২
৪. ০২৫৫০০৭৪৭৪
৫. ০২৫৫০০৭৫০৬
নির্বাচন কমিশন আশা করছে, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ এবং দ্রুত তথ্য বিনিময়ের মাধ্যমে নির্বাচনী সহিংসতা ও অনিয়ম রোধ করা সম্ভব হবে। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কমিশন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ