ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
বেসরকারি শিক্ষক-কর্মচারীরা জানুয়ারির বেতন কবে পাবেন, জানাল মাউশি
ডুয়া ডেস্ক : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপ-পরিচালক আবু সাঈদ মজুমদার জানিয়েছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন আগামী সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে। প্রথম ও দ্বিতীয় ধাপে বেতন পাওয়া শিক্ষক-কর্মচারীরা আগামী সপ্তাহে জানুয়ারি মাসের বেতন পেতে পারেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। ইএফটিতে মাসের এক তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও আপাতত এটি চালু করা যাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।
মাউশি জানিয়েছে, ইএফটিতে বেতন পাওয়া শিক্ষক-কর্মচারীদের তথ্য সংশোধনে সময় বেধে দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে তথ্য সংশোধিত না হলে ইএফটিতে বেতন-ভাতা বন্ধ হয়ে যাবে।
এ প্রসঙ্গে আবু সাঈদ মজুমদার গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের দুর্দশার কথা বিবেচনা করে ভুল থাকার পরও তাদের বেতন দেওয়া হয়েছে। এই ভুলগুলো সংশোধনের জন্য দুই মাস সময় দেওয়া হয়েছে। দুই মাসের মধ্যে তথ্য সংশোধন না করলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। যতদিন তথ্য সংশোধন না হবে, ততদিন তারা বেতন পাবেন না।’
বেসরকারি স্কুল-কলেজের ৩ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে ৩ লাখ ৮০ হাজার শিক্ষক-কর্মচারীর তথ্য যাচাই করছে মাউশি। এর মধ্যে প্রথম ধাপে এক লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছেন।
দ্বিতীয় ধাপে আরও ৬৭ হাজার শিক্ষক-কর্মচারী বেতনের মেসেজ পেয়েছেন। সে হিসেবে এখনো বেতনের বাইরে রয়েছেন ১ লাখ ২৪ হাজার শিক্ষক-কর্মচারী। দ্রুত বেতনের দাবি জানিয়েছেন বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা