ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
তামান্না ভাটিয়ার প্রতি মিনিটের পারিশ্রমিক ১ কোটি রুপি
বিনোদন ডেস্ক: মাত্র কয়েক মিনিটের নৃত্য পরিবেশনার মাধ্যমে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া দর্শক ও অনুরাগীদের মুগ্ধ করেছেন এবং পারিশ্রমিকের দিক থেকেও চমক দেখিয়েছেন। বিদায়ী বছরের শেষ সন্ধ্যায় গোয়ার সমুদ্রসৈকতে তার পারফরম্যান্স ঘিরে তৈরি হয় ব্যাপক উন্মাদনা।
ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘আজ কি রাত’ গানটির নৃত্য পরিবেশন করে মাত্র ৬ মিনিটে তামান্না ভাটিয়া পেয়েছেন ৬ কোটি রুপি, অর্থাৎ প্রতি মিনিটের জন্য এক কোটি রুপি। অনুষ্ঠানে দর্শকদের আগ্রহ ছিল অসাধারণ। চড়া দামে বিক্রি হওয়া টিকিট, দর্শকদের করতালি, চিৎকার ও উল্লাস মঞ্চস্থলে উত্তেজনার মাত্রা দ্বিগুণ করে দেয়।
মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া, জনপ্রিয় ডিজে চেতসসহ আরও বেশ কয়েকজন শিল্পী। তামান্নার পারফরম্যান্স ঘিরে আলাদা আলোচনা সৃষ্টি হয়েছে।
ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের খবর শিরোনামে থাকলেও পেশাগত জীবনে তামান্না থেমে থাকেননি। ‘আজ কি রাত’ গানটির সাফল্যের পর তাকে দেখা গেছে ‘কাভাল্লা’, ‘গুফর’সহ একের পর এক জনপ্রিয় গানে নাচতে। বিনোদন অঙ্গনের বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন বছরেও তার পারফরম্যান্সের দাপট অব্যাহত থাকবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত