ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সূচক কমলেও সপ্তাহের শুরুতে হওয়া উত্থান অক্ষত
নিজস্ব প্রতিবেদক: আগের দিনের ধারাবাহিকতায় আজও (০৬ জানুয়ারি, ২০২৬) সূচকের পতনের মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। তবে টানা দুই কর্মদিবস সূচক কমলেও সপ্তাহের শুরুতে যে পরিমাণ উত্থান হয়েছিল, তা এখনো অতিক্রম করতে পারেনি।
অর্থাৎ চলতি সপ্তাহের শুরুতে সূচক যতটা বেড়েছিল, পরবর্তী দুই দিনে তার চেয়ে কম পরিমাণে পতন হয়েছে। গত ৫ জানুয়ারি, রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক প্রায় ৫৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। এরপর দুই দিনে সূচক কমেছে মোটামুটি ১১ পয়েন্ট।
বাজার সংশ্লিষ্টদের মতে, টাকার অঙ্কে লেনদেন কিছুটা কমলেও এতে তাৎক্ষণিক কোনো আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়নি। তারা বলছেন, সাম্প্রতিক এই পতনকে বাজারের স্বাভাবিক সংশোধন হিসেবেই দেখা হচ্ছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৩.৬০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫.৪৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৮.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৫.৫৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০৮টির দর বেড়েছে, ২২৭টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪৫৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৪৮৫ কোটি ৮১ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৩১ কোটি ১২ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৮ কোটি ৬৭ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৪২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৪টির, কমেছে ৬৩টির এবং পরিবর্তন হয়নি ১৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬১.৯৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২০.৭১ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)