ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
যে কারণে ভারতীয় পণ্যে ফের শুল্কের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা বন্ধ না করলে ভারতীয় পণ্যের ওপর আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।
ট্রাম্প বলেন, “রাশিয়ার তেল ইস্যু নিয়ে ভারত যদি আমাদের সহায়তা না করে, তবে আমরা তাদের পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানোর ব্যবস্থা নিতে পারি।” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে ট্রাম্প তাকে ‘ভালো মানুষ’ হিসেবে অভিহিত করলেও নিজের অসন্তুষ্টির কথা লুকাননি। তিনি দাবি করেন, ভারত তাকে খুশি করতে চায় এবং মোদি জানতেন যে রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ট্রাম্প খুশি নন। ট্রাম্পের মতে, দিল্লির জন্য ওয়াশিংটনকে খুশি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দুই দেশের মধ্যে বড় আকারের বাণিজ্য সম্পর্ক রয়েছে।
উল্লেখ্য, মাত্র দুই সপ্তাহ আগে ট্রাম্প ও মোদির মধ্যে টেলিফোনে আলাপ হয়েছিল। সেই সময় শুল্ক নিয়ে উত্তেজনা থাকলেও দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার বিষয়ে একমত হয়েছিলেন। তবে সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই ট্রাম্পের এই নতুন হুমকি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি করল।
অন্যদিকে, ভারত শুরু থেকেই রাশিয়ার তেল কেনার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার রেখেছে। নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত বছর থেকে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্ক এখনো বহাল রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল