ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
দিনশেষে সূচক নিম্নমুখী হলেও বাজারে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক: সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে আজ সোমবার (০৫ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। দিনের শুরুতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতি দেখা গেলেও দুপুর ১২টার পর সেই গতি কিছুটা কমে আসে।
সূচকের উত্থান ধীর হয়ে পড়ায় দিনশেষে সূচকে সামান্য পতন দেখা যায়। একই সঙ্গে টাকার অঙ্কে লেনদেনও কমে যায় এবং লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর নিম্নমুখী হয়।
তবে বাজারের এই পরিস্থিতিকে নেতিবাচক হিসেবে দেখছেন না বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, আজকের বাজারচিত্র স্বাভাবিক এবং এটি স্বল্পমেয়াদি ওঠানামার অংশ। সামনে শেয়ারবাজারে অস্বাভাবিক কোনো বড় ধরনের পতনের আশঙ্কা নেই বলেও তারা মনে করছেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫৪.৮৬ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬.৭০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮৬.৭৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৩টির দর বেড়েছে, ১৮৯টির দর কমেছে এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪৮৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৫৩৭ কোটি ৪১ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৫১ কোটি ৬০ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৬ কোটি ৯০ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৫টির, কমেছে ৭৯টির এবং পরিবর্তন হয়নি ১৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৪০.৩১ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১২৭.২০ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)