ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘সবার সহযোগিতায় সুষ্ঠু-বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে পারব’
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন সবার সহযোগিতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।
আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন জমা দেওয়ার বুথ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ইসিতে আপিল করতে পারবে। আপিল আবেদন জমা দেওয়া শুরু হয়েছে আজ থেকে এবং চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। এজন্য নির্বাচন ভবনের সামনে অঞ্চলভিত্তিক বিশেষ বুথ তৈরি করা হয়েছে। ১০ থেকে ১৮ জানুয়ারি এই আপিলগুলো নিষ্পত্তি করা হবে।
বুথ পরিদর্শনকালে সিইসি বলেন, “আমরা এখনও নিশ্চিত যে সবার সহযোগিতায় আমরা সম্পূর্ণ ফেয়ার এবং ক্রেডিবল (সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য) নির্বাচন দিতে পারব।” তিনি ভোটার ও প্রার্থীদের দুশ্চিন্তা না করার আহ্বান জানান।
এবারের নির্বাচনে যাচাই-বাছাই শেষে ৩০০টি সংসদীয় আসনে মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হলেও বৈধ প্রার্থীদের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে।
ইসি জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থী, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মনোনয়নপত্র বাছাইয়ের ৫ দিনের মধ্যে (৯ জানুয়ারি) আপিল করতে পারবে। আবেদন জমা দিতে হবে এক সেট মূল কাগজপত্র এবং ছয় সেট ছায়ালিপি (ফটোকপি) আকারে।
আপিল জমা দেওয়ার বুথ
সারা দেশকে ১০টি অঞ্চলে ভাগ করে নির্বাচন ভবনের সামনে বুথ স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলের প্রার্থীরা নির্ধারিত বুথে তাঁদের আপিল জমা দিতে পারবেন।
রংপুর অঞ্চল: বুথ-১ (আসন ১-৩৩)
রাজশাহী অঞ্চল: বুথ-২ (আসন ৩৪-৭২)
খুলনা অঞ্চল: বুথ-৩ (আসন ৭৩-১০৮)
বরিশাল অঞ্চল: বুথ-৪ (আসন ১০৯-১২৯)
ময়মনসিংহ অঞ্চল: বুথ-৫ (আসন ১৩০-১৬৭)
ঢাকা অঞ্চল: বুথ-৬ (আসন ১৬৮-২০৮)
ফরিদপুর অঞ্চল: বুথ-৭ (আসন ২০৯-২২৩)
সিলেট অঞ্চল: বুথ-৮ (আসন ২২৪-২৪২)
কুমিল্লা অঞ্চল: বুথ-৯ (আসন ২৪৩-২৭৭)
চট্টগ্রাম অঞ্চল: বুথ-১০ (আসন ২৭৮-৩০০)
আপিল শুনানি
আপিল শুনানি ১০ জানুয়ারি থেকে শুরু হবে। নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে শুনানি অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট আপিল নম্বর অনুযায়ী শুনানির তারিখগুলো হলো-
১০ জানুয়ারি: আপিল নম্বর ০১-৭০
১১ জানুয়ারি: আপিল নম্বর ৭১-১৪০
১২ জানুয়ারি: আপিল নম্বর ১৪১-২১০
১৩ জানুয়ারি: আপিল নম্বর ২১১-২৮০
১৪ জানুয়ারি: আপিল নম্বর ২৮১-৩৫০
১৫ জানুয়ারি: আপিল নম্বর ৩৫১-৪২০
১৬ জানুয়ারি: আপিল নম্বর ৪২১-৪৯০
১৭ জানুয়ারি: আপিল নম্বর ৪৯১-৫৬০
১৮ জানুয়ারি: আপিল নম্বর ৫৬১ থেকে বাকি সব
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ