ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মধ্যবিত্তের স্বস্তি, সঞ্চয়পত্রের মুনাফা কমানোর সিদ্ধান্ত বাতিল
নিজস্ব প্রতিবেদক: সঞ্চয়পত্রে মুনাফা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। মধ্যবিত্ত ও সীমিত আয়ের বিনিয়োগকারীদের চাপের মুখে আগের মুনাফার হারই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির জন্য অর্থ বিভাগ অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (আইআরডি) আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে।
অর্থ বিভাগের অনুরোধের পর এখন আইআরডি সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি করবে। এর ফলে ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যে হারে সঞ্চয়পত্রের মুনাফা দেওয়া হচ্ছিল, আগামী ছয় মাসও বিনিয়োগকারীরা একই হারে মুনাফা পাবেন।
এর আগে গত ২৮ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তে সাধারণ মধ্যবিত্ত পরিবার ও সীমিত আয়ের বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়, কারণ অনেক পরিবারই সঞ্চয়পত্রের মুনাফার ওপর নির্ভর করে দৈনন্দিন খরচ মেটান।
বর্তমানে সঞ্চয়পত্রের মুনাফার হার বিনিয়োগের অঙ্কের ওপর নির্ভরশীল। ৭ লাখ ৫০ হাজার টাকার কম বিনিয়োগে তুলনামূলক বেশি এবং এর বেশি বিনিয়োগে কিছুটা কম মুনাফা নির্ধারিত রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই কাঠামোতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।
জনপ্রিয় সঞ্চয়পত্রগুলোর মধ্যে পরিবার সঞ্চয়পত্রে ৭.৫ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা ১১ দশমিক ৯৩ শতাংশ এবং বেশি বিনিয়োগে ১১ দশমিক ৮০ শতাংশ বহাল থাকছে। পেনশনার সঞ্চয়পত্রে কম বিনিয়োগে মুনাফা ১১ দশমিক ৯৮ শতাংশ এবং বেশি বিনিয়োগে ১১ দশমিক ৮০ শতাংশ। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে যথাক্রমে ১১ দশমিক ৮৩ শতাংশ ও ১১ দশমিক ৮০ শতাংশ মুনাফা দেওয়া হবে। তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে কম বিনিয়োগে ১১ দশমিক ৮২ শতাংশ এবং বেশি বিনিয়োগে ১১ দশমিক ৭৭ শতাংশ হার বহাল থাকছে।
সঞ্চয়পত্রের গ্রাহকদের বড় একটি অংশই সাধারণ মধ্যবিত্ত পরিবার। হঠাৎ বিপদের সময় সঞ্চয়পত্র ভেঙে খরচ চালানো এবং মাসিক সংসার ব্যয়ের একটি অংশ মুনাফা থেকে মেটানোই তাদের প্রধান ভরসা।
দেশে টানা দুই বছরের বেশি সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা কমেছে, তবুও মূল্যস্ফীতি এখনো ৮ থেকে ৯ শতাংশের মধ্যে অবস্থান করছে। এই বাস্তবতায় সঞ্চয়পত্রের মুনাফা কমানোর সিদ্ধান্ত বিনিয়োগকারীদের জন্য বাড়তি চাপ তৈরি করেছিল।
নতুন সিদ্ধান্তের ফলে আগামী ছয় মাস সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে। এতে করে প্রায় এক বছর ধরে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা স্থিতিশীল মুনাফার নিশ্চয়তা পাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি