ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
‘বিটিআরসি ভবনে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে’
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে সংঘটিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। এই ঘটনাকে রাষ্ট্রীয় স্থাপনার ওপর গুরুতর আঘাত হিসেবে উল্লেখ করে দোষীদের কোনোভাবেই ছাড় না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, রাষ্ট্রীয় স্থাপনায় এ ধরনের প্রকাশ্য হামলা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (৪ জানুয়ারি) বিটিআরসি ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, সরকার বৈধভাবে মোবাইল ফোন আমদানিকে উৎসাহিত করতে উল্লেখযোগ্য হারে শুল্ক হ্রাস করেছে। এর পরও বিটিআরসি ভবনে সহিংস হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তিনি স্পষ্ট ভাষায় জানান, হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। একই সঙ্গে আন্দোলনের নামে দোকানপাট বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হলে সেটিও মেনে নেওয়া হবে না বলে জানান তিনি।
মোবাইল ফোনের বৈধতা যাচাইয়ের জন্য চালু ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে কিছু কারিগরি সীমাবদ্ধতা থাকলেও বর্তমানে সেগুলো সমাধান করা হয়েছে। এখন এই সিস্টেম আরও কার্যকর ও নিরবচ্ছিন্নভাবে সেবা দিতে পারবে।
পরিদর্শন শেষে বিশেষ সহকারী বিটিআরসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং হামলায় ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন। তিনি সংশ্লিষ্টদের দ্রুত স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার নির্দেশ দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা