ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
হাদি হ'ত্যা মামলা: ফয়সালের ভিডিওবার্তা নিয়ে যা জানালো ডিএমপি
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের সাম্প্রতিক ভিডিওবার্তাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
ভিডিওবার্তাটি সম্পর্কে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে কমিশনার বলেন, “ভিডিওটি নিয়ে এখন ‘নো-কমেন্টস’। এটি আমাদের পক্ষ থেকে নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি যাচাই করা হচ্ছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে আমরা আনুষ্ঠানিক বক্তব্য দেব।”
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে সাজ্জাত আলী বলেন, “অনেকেই ব্যক্তিগত নিরাপত্তা ও গানম্যান চাচ্ছেন। জীবনের ঝুঁকি থাকলে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) রিপোর্টের ভিত্তিতে আমরা তা নিশ্চিত করছি। তবে আমাদের লোকবল ও সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। আমাদের শীর্ষ অগ্রাধিকার হলো ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস দমন। সব লোকবল যদি ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত করি, তবে কেন্দ্র পাহারা দেওয়া কঠিন হয়ে পড়বে।”
তিনি আরও জানান, এরই মধ্যে নির্বাচন কমিশনারদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামী ৪০ দিন পুলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ২১ বা ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হলে আইনশৃঙ্খলা রক্ষা করা বড় চ্যালেঞ্জ হবে। তবে পুলিশ সর্বাত্মক চেষ্টা করবে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার।
পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের আপসহীন হওয়ার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “পেশাগত ক্ষেত্রে আমাকে বা আমার সহকর্মীদের কোনো ছাড় দেবেন না। তবে অনুরোধ থাকবে, কোনো ভুল বোঝাবুঝি বা বাড়াবাড়ির কারণে যেন নিরপরাধ কোনো পুলিশ সদস্য ক্ষতিগ্রস্ত না হন।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত