ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
সালাউদ্দিন আহমেদ
'স্কুল মানে বড় বিল্ডিং নয়, স্কুল মানেই ভালো শিক্ষক'
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্থকতা কেবল বড় বড় দালানকোঠায় নয়, বরং মানসম্মত শিক্ষকের ওপরই নির্ভর করে শিক্ষার প্রকৃত গুণগত মান। স্কুল মানে শুধু বড় বিল্ডিং নয়, স্কুল মানেই হলো ভালো মানের শিক্ষক।
শনিবার (৩ জানুয়ারি) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা সদর ইউনিয়নে ‘পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজ’ (সাবেক গুলধি পেকুয়া মডেল বিদ্যাপীঠ)-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও নতুন বছরের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন আহমেদ বলেন, ‘দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বিবেচনায় আমাদের আরও অনেক বেশি স্কুল প্রয়োজন। তবে স্কুল প্রতিষ্ঠার আগে অবশ্যই যথাযথ জরিপ করে দেখা দরকার কোন এলাকায় এর প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। অপরিকল্পিতভাবে বিল্ডিং না তুলে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।’
শিক্ষার মান নিয়ে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘আমি অনেক স্কুল দেখেছি যেগুলোর বেড়া ছিল বাঁশের বা টিনের, কিন্তু সেখানে পড়ালেখার মান ছিল অত্যন্ত চমৎকার। এর কারণ ছিল সেই স্কুলগুলোতে নিবেদিতপ্রাণ ও মানসম্মত শিক্ষক ছিলেন। তাই আমাদের নজর দিতে হবে ভালো মানের শিক্ষক তৈরির দিকে।’
পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ হোছাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী এবং বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক।
এছাড়া অনুষ্ঠানে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ খালেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যপুস্তক তুলে দেন অতিথিরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত