ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাবা-মায়ের আদর্শে দেশকে এগিয়ে নেবেন তারেক রহমান: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং তার দেখানো পথ অনুসরণ করেই বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে। তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবা-মায়ের আদর্শ ধারণ করে দেশকে সঠিক লক্ষে নিয়ে যাবেন।
শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে মহিলা দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী অভিযোগ করে বলেন, "কারাগারে থাকাকালীন বেগম খালেদা জিয়াকে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। এর পেছনে গভীর অশুভ কারসাজি ও রাজনৈতিক উদ্দেশ্য ছিল।"
তিনি আরও বলেন, "বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয় এবং প্রতিকূল পরিস্থিতিতেও জনগণের পাশে থাকতে হয়। তার সেই আপসহীন চেতনা ও অঙ্গীকারকে পুঁজি করেই বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।"
এ সময় মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রী ও বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর তারা প্রয়াত দুই নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র