ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
বছরের শেষ সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরি শেয়ারের উচ্ছ্বাস
নিজস্ব প্রতিবেদক: ‘ব্যাংক হলিডে’ পালিত হওয়ায় বছরের সমাপনী দিন ৩১ ডিসেম্বর দেশের শেয়ারবাজারে কোনো লেনদেন অনুষ্ঠিত হয়নি। ফলে বিদায়ী সপ্তাহে (২৮ ডিসেম্বর-০১ জানুয়ারি) মাত্র ৪ কর্মদিবস লেনদেন হওয়ার সুযোগ পেয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এই সংক্ষিপ্ত সময়ে দর বৃদ্ধির তালিকায় ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোর আধিপত্য দেখা গেছে এবং শীর্ষে উঠে এসেছে ‘জেড’ ক্যাটাগরির বিডি ওয়েল্ডিং।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে বিডি ওয়েল্ডিংয়ের দর বেড়েছে ২৮.৩৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির ক্লোজিং দর ছিল ১৪ টাকা ৮০ পয়সা, যা বিদায়ী সপ্তাহে ১৯ টাকায় উন্নীত হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তাল্লু স্পিনিং, যার শেয়ারদর সপ্তাহজুড়ে ২৫.৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের সপ্তাহের ৫ টাকা ৫০ পয়সার শেয়ার সপ্তাহ শেষে ৬ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।
দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইসলামিক ফিন্যান্স। সপ্তাহের ব্যবধানে এই কোম্পানিটির দর ১৭.৮৬ শতাংশ বেড়ে ৮ টাকা ৪০ পয়সা থেকে ৯ টাকা ৯০ পয়সায় পৌঁছেছে। চতুর্থ স্থানে থাকা অ্যাপেক্স স্পিনিংয়ের শেয়ারদর ১৬.৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আগের সপ্তাহে এই শেয়ারটির দর ছিল ১৬৬ টাকা ১০ পয়সা, যা সপ্তাহ শেষে ১৯৩ টাকা ২০ পয়সা হয়েছে। পঞ্চম অবস্থানে থাকা রিজেন্ট টেক্সটাইলের শেয়ারদর ১৪.২৯ শতাংশ বেড়ে ৩ টাকা ৫০ পয়সা থেকে ৪ টাকায় দাঁড়িয়েছে।
এছাড়া বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির দৌড়ে এগিয়ে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: জেনারেশন নেক্সটের ১২.৫০ শতাংশ, পেনিনসুলা চিটাগাংয়ের ১১.২৪ শতাংশ, আমরা টেকনোলজির ১০.৯১ শতাংশ, সায়হাম টেক্সটাইল ১০.৩০ শতাংশ এবং বিডি ফিন্যান্স ১০.২৪ শতাংশ।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ অক্টোবর)
- বাংলাদেশ কোস্ট গার্ডে ৭ ক্যাটাগরিতে ৩৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ অক্টোবর)
- বাতিল পরীক্ষার নতুন সূচি দিল যুব উন্নয়ন অধিদপ্তর
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- বায়তুল মোকাররমে খতিবের অপসারণের অভিযোগ ঘিরে বিক্ষোভ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ অক্টোবর)
- ঢাবির ছাত্রী হলে পুরুষ কর্মীদের অবাধ যাতায়াত, বাড়ছে অস্বস্তি
- জেনে নিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আয়ের ১০টি উপায়
- দেওয়ানি বিরোধ নিষ্পত্তির আগে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্ট