ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কার্যকর হলো বিএসইসি’র পাবলিক অফার রুলস ২০২৫
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে পাবলিক অফার সংক্রান্ত নতুন নিয়মাবলী ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫’ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। নতুন বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হওয়ায় এ থেকে বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টরা নির্দেশিকাগুলো মেনে শেয়ার ইস্যু করতে পারবেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএসইসি’র সহকারী পরিচালক ও সহকারী মুখপত্র মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫’ গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। গেজেটে প্রকাশের দিন থেকেই এই নতুন বিধিমালা কার্যকর বলে গণ্য করা হবে।
বিনিয়োগকারীরা বিএসইসি’র অফিসিয়াল ওয়েবসাইট (www.sec.gov.bd)-এর ‘Securities Laws’ মেনুর ‘Securities Laws, Rules, Regulations’ সাব-মেনু থেকে নতুন বিধিমালা দেখার এবং ডাউনলোডের সুবিধা পাবেন।
বিএসইসি আশা করছে, নতুন বিধিমালা শেয়ারবাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং পাবলিক অফারের মাধ্যমে মূলধন উত্তোলনের প্রক্রিয়াকে আরও আধুনিক ও যুগোপযোগী করবে। এ ছাড়াও বিনিয়োগকারীদের স্বচ্ছতা এবং বাজারের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে।
জুয়েল/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)