ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা এম. এ. মান্নান আর নেই
বিনোদন ডেস্ক:স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত কণ্ঠযোদ্ধা ও বরেণ্য নজরুল সংগীতশিল্পী এম. এ. মান্নান আর নেই। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৬ বছর। তাঁর মৃত্যু সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেন বড় মেয়ে সুরাইয়া মান্নান।
মরহুম এম. এ. মান্নানের জানাজা গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাজধানীর মোহম্মদপুরের তাজমহল রোড এলাকার কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এম. এ. মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী। শোকবার্তায় তিনি বলেন, ‘এম. এ. মান্নান ভাই নিঃশব্দে পরপারে চলে গেলেন। অথচ গত সপ্তাহজুড়ে প্রতিদিন সকাল ও বিকেলে দুবেলা তাঁর সঙ্গে কথা হয়েছে। এত হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে পারছি না। আমরা দুজন একসঙ্গে অনেক খুনসুটি করেছি। ছোটভাই হিসেবে আমাকে তিনি ভীষণ স্নেহ করতেন এবং আমার ওপর আস্থা রাখতেন।’
তিনি আরও বলেন, ‘যেকোনো প্রয়োজনে সবার আগে আমাকেই ফোন করতেন। তাঁকে খুব মিস করবো। তাঁর মতো একজন দক্ষ ও প্রাজ্ঞ নজরুল সংগীতশিল্পীর চলে যাওয়া সংগীতাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। এই শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তাঁর স্মৃতির প্রতি রইলো গভীর শ্রদ্ধা, বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।’
এম. এ. মান্নান ছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের এক উজ্জ্বল পথিকৃৎ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যুক্ত হন। সেখান থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান ও বিভিন্ন দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে তিনি মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে সাহস ও প্রেরণায় উজ্জীবিত করেছিলেন। তাঁর কণ্ঠে উচ্চারিত সেই গান আজও মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য সাক্ষ্য হয়ে আছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর