ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
গুচ্ছে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়
ডুয়া নিউজ: দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
অন্যদিকে ভর্তি পরীক্ষার গুচ্ছ পদ্ধতি বহাল রাখার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ করে রাখা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গেট ছেড়ে চলে গেছেন। ইউজিসির অডিটরিয়ামে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির ৩২তম সভা শেষে শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনা হয় এবং ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করা হয়।
আন্দোলনরত শিক্ষার্থী আবদুল মালেক সিয়াম বলেন, “আমাদের দাবি ছিল ২৪ বিশ্ববিদ্যালয় যেন গুচ্ছে অংশ নেয়। কিছু বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শুরু করে দেয়ায় তারা থাকতে পারছে না। তবে ইউজিসি আমাদের আশ্বস্ত করেছে যে অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি অনুষ্ঠিত হবে।”
অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ জানান, ২৫ এপ্রিল ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা শাখার) ভর্তি পরীক্ষা, ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদন ফি সম্পর্কে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী গুচ্ছ ভর্তি পরীক্ষা অত্যন্ত সফলতার সঙ্গে আয়োজন করা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)