ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
মেডিকেল-বুয়েট-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ারা সংবর্ধনা পাবেন
ডুয়া ডেস্ক : মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করবে। এই সংবর্ধনা দেওয়ার জন্য অধিদপ্তর অধ্যক্ষদের নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য প্রেরণের নির্দেশ দিয়েছে। অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইন স্বাক্ষরিত চিঠি অধ্যক্ষদের পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল স্তরের মাদ্রাসা থেকে যেসব শিক্ষার্থী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়/প্রকৌশল বিশ্ববিদ্যালয়/সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে সেসব শিক্ষার্থীদের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে সংবর্ধনা প্রদান করা হবে। সেজন্য তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেছে অধিদপ্তর।
এ জন্য একটি ছক দেওয়া হয়েছে। ছক অনুযায়ী, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়/প্রকৌশল বিশ্ববিদ্যালয়/সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য পাঠানোর জন্য অনুরোধ করেছে অধিদপ্তর।
সেখানে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মাদ্রাসার নাম, ঠিকানা, বাবার নাম, মোবাইল নম্বর, ভর্তি রোল বা রেজিস্ট্রেশন নম্বর ও প্রতিষ্ঠানের নাম চাওয়া হয়েছে।
এ প্রসঙ্গে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা আজ পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ বুয়েটসহ সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাফল্যের সাথে পড়াশোনা করছে। মাদ্রাসা শিক্ষার প্রসার ও মেধাবীদের সম্মান এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য মহাপরিচালক এই উদ্যোগ নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস