ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
আজীবন বহিষ্কার বুয়েটের ৮ শিক্ষার্থী, ৫২ জনকে শাস্তি-শোকজ
ডুয়া নিউজ: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রশাসন আটজন শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। এই সিদ্ধান্ত সম্প্রতি অনুষ্ঠিত একটি সভায় গৃহীত হয়েছে। এছাড়াও আরও ৫২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের শোকজ করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বুয়েটের ডিএসডাব্লিউ অধ্যাপক ড. এ কে এম মাসুদ। তিনি জানান, ক্যাম্পাসের শৃঙ্খলাভঙ্গের কারণে ৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ১২ জনকে বিভিন্ন মেয়াদে টার্ম বহিষ্কার করা হয়েছে, ছয়জনকে দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে এবং সাতজনের হলের সিট বাতিল করা হয়েছে। ২৭ জন শিক্ষার্থীকে সতর্ক করার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে যে, শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে একটি বড় অংশ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল। তাদের বিরুদ্ধে আগে থেকেই শিক্ষার্থীদের পক্ষ থেকে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন শাস্তি পাওয়া শিক্ষার্থীদের নাম ও পরিচয় প্রকাশ না করায় তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার