ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
খালেদা জিয়ার জানাজা: নারীদের জন্য পৃথক ব্লক ও বিশেষ ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এই জানাজায় নারী সমর্থকদের অংশগ্রহণের জন্য করা হয়েছে বিশেষ ও পৃথক ব্যবস্থা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকা ঘুরে দেখা গেছে, বিপুল সংখ্যক মানুষের সমাগম সামাল দিতে এবং শৃঙ্খলা বজায় রাখতে নারীদের জন্য আলাদা বসার স্থান বা ব্লক তৈরি করা হয়েছে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর জানাজায় প্রচুর সংখ্যক নারীর উপস্থিতির সম্ভাবনা থাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজায় অংশগ্রহণকারীরা যেন সুশৃঙ্খলভাবে এবং নিরাপদে প্রবেশ ও বের হতে পারেন, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে জানাজাস্থলে আসার সময় কোনো প্রকার ব্যাগ, থলে বা সন্দেহভাজন বস্তু বহন না করার জন্য জনসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
তফসিল অনুযায়ী, বুধবার বাদ জোহর দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে চন্দ্রিমা উদ্যানে সমাহিত করা হবে।
উল্লেখ্য, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় দীর্ঘ ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান নেত্রী। তাঁর মৃত্যুতে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট