ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
বুধবার রাজধানীর যেসব গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে। এই বিশাল গণজমায়েতকে কেন্দ্র করে রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থা সচল রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক নির্দেশনা ও রোড ডাইভারশন জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৭টা থেকে জানাজা শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
বন্ধ থাকবে যেসব সড়ক ও ক্রসিং:
জানাজাস্থল এলাকা খালি রাখার জন্য ফার্মগেট পুলিশ বক্স ক্রসিং, ফার্মগেট ইন্দিরা রোড ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, উড়োজাহাজ ক্রসিং, আসাদগেট ক্রসিং, রাপা প্লাজা ক্রসিং এবং গণভবন ক্রসিংয়ে সাধারণ যান চলাচল বন্ধ থাকবে। ফলে রাপা প্লাজা থেকে গণভবন, ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ এবং বিজয় সরণি থেকে গণভবন অভিমুখী সব রাস্তায় ডাইভারশন দেওয়া হবে।
বিকল্প যাতায়াত ও ডাইভারশন নির্দেশিকা:
১. ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড র্যাম্প দিয়ে নামা বন্ধ থাকবে; চালকদের এফডিসি র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
২. সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট বা বিজয় সরণি এবং কাজী নজরুল ইসলাম এভিনিউ এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।
৩. উত্তরা বা এয়ারপোর্ট থেকে আসা মতিঝিলগামী গাড়িগুলোকে জাহাঙ্গীর গেট এড়িয়ে মগবাজার ফ্লাইওভার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
৪. মিরপুর অঞ্চল থেকে ধানমন্ডিগামী গাড়িগুলোকে মানিক মিয়া এভিনিউ এড়িয়ে টেকনিক্যাল-শ্যামলী হয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে।
৫. ধানমন্ডি ৩২ ও সায়েন্সল্যাব ক্রসিং থেকে প্রয়োজন সাপেক্ষে ডাইভারশন দেওয়া হবে।
গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা:
ডিএমপি জানিয়েছে, জানাজায় অংশগ্রহণকারীদের যানবাহন পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে:
ঢাকার ভেতরের যানবাহন: শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠ।
ঢাকার বাইরে থেকে আসা বাস ও যানবাহন: মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের গরুর হাট এলাকা এবং পূর্বাচল ৩০০ ফিট সার্ভিস রোড।
স্মরণকালের এই জানাজায় বিপুল জনসমাগমের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ডিএমপির পক্ষ থেকে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত