ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
অনুমোদন পেল মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড
নিজস্ব প্রতিবেদক: মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির ঘোষিত ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই ডিভিডেন্ড অনুমোদনের মধ্য দিয়ে বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন ঘটেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন। সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা ঘোষিত ক্যাশ ডিভিডেন্ডে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ডিভিডেন্ড ছাড়াও সভায় উপস্থাপিত অন্যান্য সকল আলোচ্যসূচি সর্বসম্মতভাবে অনুমোদন পায়।
এজিএমে কোম্পানির ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরে জানানো হয়, মুনাফা বৃদ্ধি ও কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নতুন কৌশলগত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এর অংশ হিসেবে কোম্পানির নাম পরিবর্তন এবং মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন সংশোধনের মাধ্যমে বহুমুখী ব্যবসায় প্রবেশের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
শেয়ারহোল্ডাররা কোম্পানির এই আধুনিক ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এসব সিদ্ধান্ত আগামী দিনে মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির আর্থিক সক্ষমতা ও ব্যবসায়িক পরিধি আরও শক্তিশালী করবে।
বার্ষিক সাধারণ সভায় সশরীরে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোবারক হোসেন, পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, পরিচালক এডভোকেট মোঃ গোলাম কিবরিয়া, কোম্পানি সচিব মুঃ মুস্তাফিজুর রহমান এবং সিএফও নাইমুল ইসলাম।
এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মোঃ রেজাউল ইসলাম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. নাফিসা রওনক। সশরীরে ও ভার্চুয়ালি মিলিয়ে মোট ৬১ জন শেয়ারহোল্ডার এই এজিএমে অংশগ্রহণ করেন।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)