ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার মৃ’ত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী তিনদিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানান, ‘৩১ ডিসেম্বর, ১ এবং ২ জানুয়ারি রাষ্ট্রীয় শোক পালিত হবে। আগামীকাল (৩১ ডিসেম্বর) সরকারি ছুটি এবং রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন-কাফনের ব্যবস্থাও থাকবে। জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের প্লাজায় এবং দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে (জিয়া উদ্যানে)।’
জানাজার সময় সম্পর্কে তিনি আরও বলেন, ‘সেই সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে সাড়ে ১২টায় চূড়ান্ত হবে। তবে সম্ভাব্য সময় জোহরের পর।’
মন্ত্রিপরিষদ সচিব জানান, বেগম খালেদা জিয়ার লাশ বর্তমানে এভারকেয়ার হাসপাতালে রয়েছে। সেখানে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হওয়ার পর কাল সকালে লাশ জাতীয় সংসদে নেওয়া হবে। মূল সড়ক ব্যবহার করে লাশ পরিবহনের পরিকল্পনা থাকায় সময় কিছুটা বেশি লাগতে পারে।
এর আগে, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিনের অসুস্থতার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)