ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
খালেদা জিয়ার মৃ'ত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর গভীর শোক
নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত এক শোকবার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তিনি ও পাকিস্তানের জনগণ গভীরভাবে শোকাহত। বাংলাদেশের রাষ্ট্র ও সমাজের উন্নয়নে আজীবন গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন তিনি।
শেহবাজ শরীফ আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। একই সঙ্গে তিনি পাকিস্তানের একজন আন্তরিক ও বিশ্বস্ত বন্ধু ছিলেন বলেও উল্লেখ করেন পাক প্রধানমন্ত্রী।
শোকবার্তায় তিনি জানান, এই শোকাবহ সময়ে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে। এ কঠিন মুহূর্তে তাঁর চিন্তা ও প্রার্থনা বেগম খালেদা জিয়ার পরিবার, স্বজন এবং সমগ্র বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছে।
বার্তার শেষাংশে পাকিস্তানের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)