ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শাহবাগে আন্দোলনের পাশে পিস্তলসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে চলমান বিক্ষোভের সময় পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগ থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, কিছু আন্দোলনকারী ওই যুবককে থানায় নিয়ে এসেছেন। তার কাছ থেকে অস্ত্র সদৃশ কিছু জিনিস পাওয়া গেছে। তবে আটক ব্যক্তির পরিচয় ও তার অবরোধ কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক আছে কি না, তা এখনও আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেনি।
এর আগে শনিবার রাতে ইনকিলাব মঞ্চ আনুষ্ঠানিকভাবে সর্বাত্মক অবরোধের ডাক দেয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার দুপুর ২টায় শাহবাগ মোড়ে জড়ো হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই আন্দোলনকারীরা এলাকা দখল করতে শুরু করেন। তারা মোড়ের পাশের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলন সোমবারও অব্যাহত রয়েছে।
শাহবাগ এলাকা বিভিন্ন স্লোগানে মুখরিত হয়। আন্দোলনকারীরা উচ্চারণ করেন: ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘হাদি না মোদি, হাদি হাদি’।
নিরাপত্তার কারণে শাহবাগে বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)