ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার নিন্দা জানাল ইসলামী আন্দোলন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ পাইকারি বাণিজ্যকেন্দ্র কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের শান্তিপূর্ণ মানববন্ধনে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটি এ ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে।
সোমবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রভাব শুধু ওই এলাকার মধ্যেই সীমাবদ্ধ নয়; এর প্রভাব রাজধানীর প্রায় সব খুচরা বাজারে নিত্যপণ্যের দামের ওপর পড়ে। দীর্ঘদিন ধরেই এই বাজারে চাঁদাবাজি একটি গুরুতর সমস্যা হিসেবে বিরাজ করছে।
তিনি বলেন, ৫ আগস্টের পর দেশের পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু বাস্তব চিত্র তার বিপরীত। চাঁদাবাজি বন্ধ হওয়ার পরিবর্তে এখন দেখা যাচ্ছে, চাঁদাবাজদের বিরুদ্ধে মুখ খুললেই হামলার শিকার হতে হচ্ছে। মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা প্রমাণ করে, অপরাধীরা এখন আর আইন বা রাষ্ট্রকে কোনো তোয়াক্কা করছে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো চাঁদাবাজদের শক্ত হাতে দমন করা এবং তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকলে তা জনসমক্ষে প্রকাশ করা। কোনো রাজনৈতিক শক্তি যদি চাঁদাবাজদের রক্ষা করে, তাহলে জনগণই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এতে কোনো সন্দেহ নেই।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- পোশাকশ্রমিকদের সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের
- হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল