ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
৪ দফা দাবিতে শাহবাগ অবরোধ করল ইনকিলাব মঞ্চ
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ায় চারদিকের যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট ও যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে।
শাহবাগ মোড় ঘুরে দেখা যায়, আন্দোলনকারীরা মোড়টি পুরোপুরি দখল করে রাখায় সরাসরি যানচলাচল বন্ধ রয়েছে। ট্রাফিক পুলিশ যানজট কমাতে ডাইভারশনের ব্যবস্থা করেছে। সায়েন্স ল্যাব থেকে আসা গাড়িগুলো শাহবাগ মোড়ে এসে বাম দিকে মোড় নিয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে ইউটার্ন নিয়ে মৎস্য ভবনের দিকে যাচ্ছে। একইভাবে অন্যান্য সড়ক থেকেও বিকল্প পথে গাড়ি চলাচল করছে। তবে শাহবাগ মোড়ের ভেতর দিয়ে শুধুমাত্র অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবার গাড়িগুলোকে চলাচলের সুযোগ করে দিচ্ছে আন্দোলনকারীরা।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণকে এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ধীরে ধীরে শাহবাগে জমায়েত আরও বড় হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)