ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
বিকল্পধারার প্রেসিডেন্ট হলেন আব্দুল মান্নান
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল বিকল্পধারা বাংলাদেশের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দলের দ্বিতীয় জাতীয় কাউন্সিলের মাধ্যমে মেজর (অব.) আবদুল মান্নান প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল রাজধানীর বারিধারায় অনুষ্ঠিত এই কাউন্সিলে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এ পদে নির্বাচিত হন।
কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন মো. মহসিন চৌধুরী। একই সভায় দলের মহাসচিব হিসেবে নির্বাচিত হন ওবায়দুর রহমান মৃধা।
নতুন ঘোষিত প্রেসিডিয়াম সদস্যরা হলেন মাহী বি. চৌধুরী, ওবায়দুর রহমান মৃধা (পদাধিকার বলে), মো. ওয়াসিমুল ইসলাম, মো. মহসিন চৌধুরী, মো. আসাদুজ্জামান বাচ্চু, মো. আইনুল হক, আব্দুর রউফ মান্নান, তানজিলা মান্নান, শিপ্রা রহিম, জুবরান গাজী, সাদিয়া বেগম, শেখ সুচিতা জাহান স্নেহা ও সোনিয়া পান্নি।
দলের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহী বি. চৌধুরী, আশরাফুল ইসলাম, শাহজাহান সিরাজ চৌধুরী সবুজ, নওয়াব বাহাদুর এবং ড. আবু নোমান।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন তাসফিক মান্নান। কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তফা সারোয়ার ও আরিফুল হক সুমন। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার প্রত্যাশা ব্যক্ত করা হয় কাউন্সিল থেকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর