ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
জামায়াতের জোটে যোগ দিল এনসিপি
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক জোটের পরিধি আরও বিস্তৃত হলো জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে। বিদ্যমান ৮ দলীয় জোটে নতুন করে যোগ দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নতুন দুটি দল যুক্ত হলেও জামায়াতের নেতৃত্বাধীন মূল ৮ দলীয় জোটের কাঠামো ও ঐক্য অপরিবর্তিত থাকছে।
জোট সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমপক্ষে ৩০টি আসন নিয়ে এই জোটে যুক্ত হতে যাচ্ছে। একই সঙ্গে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) জন্য বরাদ্দ আসনের সংখ্যাও এনসিপির কাছাকাছি পর্যায়ে থাকছে।
উল্লেখ্য, আসন বণ্টন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আগে ১২০টি আসন না পেলে জোট ছাড়ার হুমকি দিয়েছিল। তবে সর্বশেষ সমঝোতায় জোটের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রেখেই নতুন রাজনৈতিক সমীকরণ চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)