ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল ও সংকটময়: ডা. জাহিদ
নিজস্ব প্রতিবেদক: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি বর্তমানে গভীর সংকটময় মুহূর্ত পার করছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফকালে এই তথ্য জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ডা. জাহিদ বলেন, “বেগম জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে—এমনটি বলার কোনো সুযোগ নেই। বরং তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতি অত্যন্ত জটিল এবং তিনি একটি অতি সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন।”
তিনি আরও জানান, গত ২৩ নভেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর অবস্থার অবনতি হতে থাকে। ক্রমাগত স্বাস্থ্যের অবনতির কারণে তাঁকে প্রথমে কেবিন থেকে সিসিইউ (CCU) এবং পরবর্তীতে আইসিইউতে (ICU) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউতেই চিকিৎসাধীন রয়েছেন।
দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে তাঁর চিকিৎসা তদারকি করছেন। চিকিৎসার এই পুরো প্রক্রিয়ায় লন্ডন থেকে তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন বলে জানান ডা. জাহিদ।
এদিকে, মায়ের সংকটময় পরিস্থিতিতে শনিবার রাতে আবারো হাসপাতালে তাঁকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দীর্ঘ সময় হাসপাতালে অবস্থান করেন এবং চিকিৎসকদের কাছ থেকে তাঁর মায়ের চিকিৎসার খোঁজখবর নেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল