ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
‘শহীদদের রক্তের কাছে আমরা ঋণী’
নিজস্ব প্রতিবেদক: দেশ ও দ্বীনের পথে আত্মত্যাগকারীদের স্মরণ করে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইতিহাসের বিভিন্ন সময়ে যারা সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাদের মর্যাদাবান শহীদের মর্যাদা দান করেন। তিনি বলেন, তাদের ত্যাগ ও রক্তের কাছে জাতি চিরঋণী। পাশাপাশি যারা এই পথে আহত হয়েছেন, তাদের প্রতিও গভীর সম্মান ও শ্রদ্ধা জানান তিনি।
শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কেবল পাঠদানের জায়গা হিসেবে নয়, বরং চরিত্র গঠন, নৈতিক শিক্ষা, আধুনিক জ্ঞানচর্চা ও গবেষণার প্রাণকেন্দ্রে পরিণত করতে হবে। কিন্তু দুঃখজনকভাবে গত ৫৪ বছরে শিক্ষার্থীদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছে এবং কোমলমতি ছাত্রদের বিভ্রান্ত করে সহিংসতার পথে ঠেলে দেওয়া হয়েছে।
ডা. শফিকুর রহমানের মতে, জাতির ওপর দীর্ঘদিন ধরে যে অন্ধকারের ছায়া বিরাজ করছে, তা এখনো পুরোপুরি কাটেনি। এই অন্ধকার দূর না হওয়া পর্যন্ত ইসলামী ছাত্র শিবির তাদের সংগ্রাম চালিয়ে যাবে বলে তিনি জানান।
শেষ বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যতে যেন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কলমের বদলে অস্ত্র কিংবা মাদকের বোতল না ওঠে এই দায়িত্ব পালনে ইসলামী ছাত্র শিবিরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)