ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
তারেক রহমানের ফেরা গণতন্ত্রকে সংহত করবে: জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় জিএম কাদের বলেন, তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী ও সংহত করবে। তিনি আশা প্রকাশ করেন যে, এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
জাপা চেয়ারম্যান আরও উল্লেখ করেন, একটি কার্যকর ও প্রাণবন্ত গণতন্ত্রের জন্য সকল রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণ এবং দায়িত্বশীল রাজনৈতিক আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমানের স্বদেশে ফেরা সেই গণতান্ত্রিক ধারাকে বেগবান করতে সহায়ক হবে বলে তিনি মনে করেন। বাণীর শেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, দীর্ঘ নির্বাসন শেষে আজ বৃহস্পতিবার দুপুরে সপরিবারে দেশে ফিরেছেন তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত