ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নজিরবিহীন সংবর্ধনায় আপ্লুত তারেক রহমান
দেশবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীকে তারেক রহমানের ধন্যবাদ
সাজ্জাদ প্রাপ্য
রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর সুদূর লন্ডন থেকে নিজ মাতৃভূমি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় সৃষ্টি হয় এক অভূতপূর্ব জনসমুদ্র। এই অকল্পনীয় সংবর্ধনা ও ভালোবাসায় আপ্লুত হয়ে দেশবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩০০ ফিট সড়ক পর্যন্ত অগণিত মানুষের সমাগম ঘটে। নজিরবিহীন এই জনসমাগমের মাধ্যমে ঢাকা মহানগরী যেন এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
তারেক রহমান তাঁর বার্তায় ঢাকা মহানগরীসহ সারা দেশ থেকে আসা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অভ্যর্থনা কার্যক্রমটি সুচারুভাবে সম্পন্ন করার জন্য তিনি কর্তব্যরত সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশসহ অন্যান্য সকল নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। এ ছাড়া ঐতিহাসিক এই মুহূর্তটি দেশবাসীর সামনে তুলে ধরার জন্য তিনি গণমাধ্যমের সাংবাদিকদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় নির্বাসিত জীবন শেষে প্রিয় নেতার এমন রাজকীয় প্রত্যাবর্তনকে দলের নেতাকর্মীরা এক বড় বিজয় হিসেবে দেখছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)