ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
হাদির স্বপ্ন বাস্তবায়নে ‘প্রত্যাশিত বাংলাদেশ’ গড়ার ডাক তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক মুক্তির লড়াইয়ে আত্মোৎসর্গকারীদের স্মরণ করে নতুন বাংলাদেশ নির্মাণে তরুণ নেতৃত্বের প্রতি আস্থা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, শহীদের রক্ত বৃথা যেতে পারে না; সেই রক্তের উত্তরাধিকারই হবে আগামীর বাংলাদেশের ভিত্তি গণতন্ত্র, নিরাপত্তা ও মর্যাদার সমন্বয়ে গড়া এক রাষ্ট্র।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চেদেওয়া বক্তব্যে তিনি বলেন,“এই বাংলাদেশের ২৪-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে; ওসমান হাদি শহীদ হয়েছেন।”
তারেক রহমান বলেন,ওসমান হাদি চেয়েছিলেন দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, গণতান্ত্রিক অধিকার ফিরে আসুক এবং মানুষ তাদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করুক।
তিনি আরও বলেন,২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন ওসমান হাদিসহ, ৭১-এর শহীদ এবং বিগত স্বৈরাচারী শাসনামলে গুম-খুনের শিকারদের রক্তের ঋণ শোধ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হবে।“আসুন, আমরা সবাই মিলে কাজ করে সেই বাংলাদেশ গড়ে তুলি,” বলেন তিনি।
বক্তব্যে তিনি সতর্ক করে বলেন,আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে; তাই ধৈর্য ধারণ করতে হবে।বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,তোমরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে, গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী করবে এবং অর্থনৈতিক ভিত্তির ওপর দেশ পুনর্গঠন করবে।
তারেক রহমানের ভাষণে ‘সাহসী প্রজন্ম’ ও ‘শক্ত ভিত্তি’র ওপর দেশ গঠনের যে ডাক এসেছে, তাকে জাতীয় পুনর্জাগরণের বার্তা হিসেবে দেখছেন বিএনপি নেতারা। তারা বলছেন, এটি শোক থেকে শক্তিতে উত্তরণের ভাষ্য যেখানে শহীদের আত্মত্যাগ ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের মূল চালিকাশক্তি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণ ও তরুণদের সম্পৃক্ত করেই ২৪-এর শহীদদের স্বপ্ন গণতন্ত্র ও অর্থনৈতিক অধিকারের বাংলাদেশ বাস্তবে রূপ দেওয়ার পথে এগিয়ে যাবে বিএনপি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- এইচএসসি পাসে ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন ভোটের সময় বাড়ল
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
- মেয়েরা বাস কেন চালাতে পারবে না: বর্ষা
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিলেন অর্থ মন্ত্রণালয়
- স্বামীর মৃ'ত্যুতে দীপু মনিকে প্যারোলে মুক্তির আবেদন
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ