ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
লন্ডনে নীরব জন্মদিন কাটালেন ইলিয়াস কাঞ্চন
বিনোদন ডেস্ক: গতকাল (২৪ ডিসেম্বর) অভিনেতা ইলিয়াস কাঞ্চনের জন্মদিন ছিল, তবে এবারের দিনটি শান্তি ও নীরবতায় কাটল। কেক কাটার কোনো আয়োজন ছিল না, নেই হাসি-আনন্দের কোলাহল; লন্ডনের চার দেওয়ালের ভেতর চিকিৎসা ও নীরব প্রার্থনার মধ্য দিয়ে কেটেছে তার বিশেষ দিনটি।
ইলিয়াস কাঞ্চনপ্রায় সাত মাস ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য ছয় মাস ধরে তিনি লন্ডনে অবস্থান করছেন এবং চিকিৎসা চলছে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায়। অভিনেতার জামাতাআরিফুল ইসলামজানান, আগের তুলনায় তার শারীরিক অবস্থা এখন ভালো। রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে টিউমার নিয়ন্ত্রণে আছে, এবং অস্ত্রোপচারের মাধ্যমে বড় অংশ আগেই অপসারণ করা হয়েছে। বর্তমানে তিনি একটিমেডিসিন কোর্সেআছেন। কোর্স শেষ হলে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করবেন চিকিৎসকরা।
জামাতা আরও জানান, জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশ থেকে অনেকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন, যদিও কেক কাটতে চাননি ইলিয়াস কাঞ্চন। মানসিকভাবে তিনি আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল, তবে এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশে ফেরার সময়সূচি এখনও জানা যায়নি।
ইলিয়াস কাঞ্চন কেবল একজন জনপ্রিয় নায়ক নন, তিনিসংগ্রামের প্রতীক। সামাজিক, রোমান্টিক, লোকজ এবং অ্যাকশন সব ঘরানার ছবিতে তার স্বতন্ত্র উপস্থিতি চোখে পড়ে। ‘আঁখি মিলন’, ‘ভেজা চোখ’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘বাঁচার লড়াই’ এমন অসংখ্য ছবিতে দর্শক পেয়েছে ভিন্ন ভিন্ন ইলিয়াস কাঞ্চনকে।
পর্দার বাইরেও তিনি অনন্য। ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রীজাহানারা কাঞ্চনকে হারিয়ে তিনি শুরু করেন‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন, যা ২৬ বছর ধরে অব্যাহত রয়েছে। ২০১৮ সালে একুশে পদকসহ বহু সম্মাননা পেয়েছেন তিনি। ইলিয়াস কাঞ্চনের প্রতিটি অর্জনই বাংলাদেশের চলচ্চিত্র ও সামাজিক আন্দোলনের ইতিহাসে অমর হয়ে আছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)