ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
তারেক রহমানের অভ্যর্থনায় বিএনপির শীর্ষ নেতারা
নিজস্ব প্রতিবেদক: বিএনপির রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো দীর্ঘ ১৭ বছরের নির্বাসনজীবন শেষে স্বদেশের মাটিতে পা রেখেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসামানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে শুরু হয় ঐতিহাসিক এই প্রত্যাবর্তনের আনুষ্ঠানিকতা।
বেলা ১১টার দিকে ওসমানী বিমানবন্দর থেকে পৃথক আরেকটি উড়োজাহাজে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন। পরে বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে।
তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বরণ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত রয়েছেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে অবস্থান করছেন।
অভ্যর্থনাকারী নেতাদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ড. এ জেড এম জাহিদ হোসেনসহ আরও অনেকে।
এই প্রত্যাবর্তন কেবল একজন নেতার দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সম্ভাব্য পরিবর্তনের এক শক্তিশালী ইঙ্গিত। বিএনপি নেতারা এটিকে ‘গণমানুষের প্রত্যাশার প্রতিফলন’ হিসেবে আখ্যা দিয়েছেন, যা আগামী দিনের রাজনীতিকে নতুনভাবে প্রভাবিত করতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)