ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ওয়ানডে ক্রিকেটে নতুন মাইলফলক: ৩২ বলের সেঞ্চুরি-৫৭৪ রানের টার্গেট
সরকার ফারাবী: রাঁচির মাঠে বিজয় হাজারে ট্রফির প্লেট লিগ ম্যাচে ব্যাট হাতে ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখালেন বিহারের ওপেনার বৈভব সূর্যবংশী। অরুণাচল প্রদেশের বিপক্ষে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে তিনি গড়েছেন লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ বয়সে শতরানের বিশ্বরেকর্ড।
তবে সেঞ্চুরিতেই থামেননি এই বাঁহাতি ব্যাটার। একই ইনিংসে তিনি ছুঁয়ে ফেলেন লিস্ট এ ক্রিকেটে দ্রুততম দেড় শ রানের মাইলফলক, যা আগে কখনও দেখা যায়নি। সূর্যবংশীর এই বিধ্বংসী ইনিংসের সঙ্গে যোগ হয় অধিনায়ক সাকিবুল গনির ব্যাটিং তাণ্ডব। মাত্র ৩২ বলে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি গড়েছেন লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সব মিলিয়ে এটি ইতিহাসের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি।
ব্যক্তিগত কীর্তির পাশাপাশি দলীয় পর্যায়েও তৈরি হয় অনন্য এক অধ্যায়। সূর্যবংশী, সাকিবুল গনি ও আয়ুশ লোহারুকা এই তিন ব্যাটারের সেঞ্চুরির ওপর ভর করে বিহার তোলে ৫৭৪ রান। লিস্ট এ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন বিশ্বরেকর্ড এটি। আগের রেকর্ডটি ছিল তামিলনাড়ুর ২ উইকেটে ৫০৬ রান, যা হয়েছিল ২০২২ সালের বিজয় হাজারে ট্রফিতে, অরুণাচলের বিপক্ষেই।
ভারতীয়দের মধ্যে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির আগের কীর্তিটি ছিল আনমোলপ্রীত সিংয়ের। তিনি গত বছর একই টুর্নামেন্টে অরুণাচলের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। সূর্যবংশীর ৩৬ বলের সেঞ্চুরি শুরুতে ছিল যৌথভাবে চতুর্থ দ্রুততম, তবে অল্প সময়ের মধ্যেই সেটি তালিকার ষষ্ঠ স্থানে নেমে যায়। কারণ সাকিবুলের ৩২ বলের সেঞ্চুরির পাশাপাশি এই টুর্নামেন্টেই ইশান কিষান ঝাড়খণ্ডের হয়ে কর্ণাটকের বিপক্ষে করেন ৩৩ বলে সেঞ্চুরি, যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম।
ব্যক্তিগত স্কোরের দিক থেকেও ছিল রানের জোয়ার-
সাকিবুল গনি: ৪০ বলে অপরাজিত ১২৮ রান
আয়ুশ লোহারুকা: ৫৬ বলে ১১৬ রান
বৈভব সূর্যবংশী: ৮৪ বলে ১৯০ রান
বিহার তাদের ইনিংসে মোট ৩৮টি ছক্কা হাঁকায়, অর্থাৎ ২২৮ রান আসে শুধুমাত্র ছক্কা থেকেই। রাঁচির মাঠে অরুণাচলের বোলারদের ওপর দিয়ে যেন বয়ে যায় এক ভয়ংকর ব্যাটিং ঝড়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ