ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
প্রথম আলো-ডেইলি স্টারে হামলা
নিরীহ সমালোচকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না: হেফাজত
নিজস্ব প্রতিবেদক: প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনার পর হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষনেতারা কড়া অবস্থান নিয়েছেন। তারা স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনায় কোনো নিরীহ সমালোচনাকারীকে গ্রেফতার বা নির্যাতন করা হবে না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর মাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও সাজেদুর রহমান বলেন, পত্রিকা দুটিতে অভিযোগ করা প্রতিবাদ সহিংস হলে আমরা তা সমর্থন করি না।
হেফাজতের নেতারা আরও বলেন, “হামলার অভিযোগে কোনো নিরীহ সমালোচনাকারীকে গ্রেফতার বা তুলে নিয়ে হয়রানি বা নির্যাতন করা চলবে না। ইতিমধ্যেই গ্রেফতার ব্যক্তিদের মধ্যে যারা নিরীহ, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় পত্রিকা দুটির ওপর বাংলাদেশপন্থি ছাত্র-জনতার ক্ষোভ বৃদ্ধি পাবে।”
বিবৃতিতে তারা অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কেবল একজনের প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান বা মাদরাসার নাম উল্লেখ করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত এবং যথাযথ নয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত