ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
উপদেষ্টা পরিষদে রদবদল: আজ সন্ধ্যায় আসছে নতুন মুখ
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন সদস্য যুক্ত হওয়া এবং রদবদলের গুঞ্জনের মধ্যে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। বঙ্গভবনে সন্ধ্যা সাড়ে ৬টায় এই শপথ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সোমবার রাতে কার্যক্রম কিছুটা ‘ধীরগতিতে’ চালানোর নির্দেশনা আসায় কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণের বিষয়ে জানানো হয়। চিঠিতে বিশিষ্টজনদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নতুন উপদেষ্টাদের জন্য একাধিক গানম্যান প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নতুন কতজন উপদেষ্টা শপথ নেবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সংখ্যা চিঠিতে উল্লেখ করা হয়নি।
মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সোমবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পুনরায় ফোন করে শপথ আয়োজনের কার্যক্রম কিছুটা ‘শ্লো’ বা ধীরে চালানোর মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আয়োজনটি আনুষ্ঠানিকভাবে বাতিল বা স্থগিত করা হয়নি। ফলে বঙ্গভবনে শপথের প্রাথমিক প্রস্তুতি সচল রাখা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গঠিত এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এর আগেও কয়েক দফায় নতুন মুখ যুক্ত হয়েছে। আজকের সম্ভাব্য রদবদল বা সম্প্রসারণের মাধ্যমে সরকারের প্রশাসনিক কাজে আরও গতি আসবে বলে ধারণা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- ন্যাম ভবনে গাজী নজরুলের ‘দ্বিতীয় স্ত্রী’র মরদেহ উদ্ধার