ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কর্ণফুলী টানেল ব্যবহারকারীদের জন্য জরুরি ট্রাফিক নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চার দিন ট্রাফিক ডাইভারশন বা যানচলাচল নিয়ন্ত্রিত থাকবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টানেলের নিরাপদ ও কার্যকর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে এই চার দিন দিবাগত রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা থেকে পতেঙ্গা’ টিউবে ট্রাফিক ডাইভারশন করা হবে। এ সময় টানেলের ভেতর যানচলাচল নিয়ন্ত্রিতভাবে অব্যাহত থাকবে।
সেতু কর্তৃপক্ষ আরও জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ট্রাফিকের পরিমাণ অনুযায়ী টানেলের উভয় মুখে যাত্রীদের সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হতে পারে। জনস্বার্থে এবং টানেলের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য এই সাময়িক অসুবিধায় যাত্রীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি