ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমেদের মনোনয়নপত্র সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে কক্সবাজারের চারটি সংসদীয় আসনেই সরব হয়ে উঠেছেন প্রার্থীরা।
সোমবার (২২ ডিসেম্বর) কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। একই দিনে কক্সবাজারের অন্য আসনগুলো থেকেও বিএনপির হেভিওয়েট প্রার্থীরা মনোনয়ন ফরম নিয়েছেন।
বিকেল সাড়ে ৪টায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সালাহউদ্দিন আহমেদের পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন তাঁর প্রেস সচিব মো. ছাফওয়ানুল করিম। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনসহ কেন্দ্রীয় রাজনীতির ব্যস্ততার কারণে সালাহউদ্দিন আহমেদ সশরীরে উপস্থিত হতে না পারায় তাঁর পক্ষে এই ফরম সংগ্রহ করা হয়েছে। সালাহউদ্দিন আহমেদ এই এলাকার জনপ্রিয় নেতা এবং এর আগে তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক হুইপ ও চারবারের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তাঁর পক্ষে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী ফরম গ্রহণ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, উখিয়া-টেকনাফের মানুষ আবারও শাহজাহান চৌধুরীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল হুদা চৌধুরী। লুৎফর রহমান কাজল ২০০৮ সালের নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হয়েছিলেন। ফরম সংগ্রহের সময় তিনি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কক্সবাজারে সোমবার পর্যন্ত মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশের চারজন প্রার্থী চারটি আসন থেকে ফরম গ্রহণ করেছেন। এছাড়া কক্সবাজার-৩ ও কক্সবাজার-৪ আসন থেকে দুই জন স্বতন্ত্র প্রার্থীও মনোনয়নপত্র নিয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর