ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
২৭ ডিসেম্বর ভোটার হচ্ছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করবেন।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন কাটিয়ে আগামী ২৫ ডিসেম্বর স্বদেশে ফিরছেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন বলে দলীয়ভাবে জানানো হয়েছে। তবে বর্তমানে ভোটার তালিকায় তাঁর নাম না থাকায় নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা তৈরি হয়। যেহেতু নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে, তাই এই সময়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনের বিশেষ অনুমোদনের প্রয়োজন হয়।
বিএনপির প্রতিনিধি দল আজ বিকেলে ৩টায় সিইসি এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে ২৭ ডিসেম্বর তারেক রহমান ভোটার হবেন।
বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি ছাড়াও কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত