ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বাজার ঘুরে দাঁড়ানোর নেতৃত্বে ৬ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক ; ধারাবাহিক দরপতন কাটিয়ে আজ (২২ ডিসেম্বর) ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বৃদ্ধির পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭৫ পয়েন্টে। আর সূচক উত্থানে নেতৃত্ব দিয়েছে ৬ কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূচক উত্থানে নেতৃত্ব দেয়া কোম্পানি ৬টি হলো- স্কয়ার ফার্মা, লাফার্জহোলসিম, বিএটিবিসি, ব্র্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক। এই ৬ কোম্পানি আজ ডিএসইর সূচকে প্রায় ১৫ পয়েন্ট যোগ করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আজ ডিএসইর সূচকে ৩ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে কোম্পানিটি। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা প্রায় ০.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০১ টাকা ৪০ পয়সায়। আর শেয়ারটির দর ২০০ টাকা থেকে ২০২ টাকা ১০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৮ কোটি ৯৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে লাফার্জহোলসিম। আজ ডিএসইর সূচকে প্রায় ৩ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৩.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯ টাকায়। আর শেয়ারটির দর ৪৭ টাকা ৮০ পয়সা থেকে ৪৯ টাকা ২০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ১ কোটি ৮৪ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে বিএটিবিসি। আজ ডিএসইর সূচকে প্রায় ২ পয়েন্টের বেশি পয়েন্ট যোগ করেছে কোম্পানিটি। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৭০ পয়সা বা ১.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪৯ টাকা ৫০ পয়সায়। আর শেয়ারটির দর ২৪৬ টাকা থেকে ২৫৫ টাকায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৯৬ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য তিন কোম্পানির মধ্যে- ব্র্যাক ব্যাংক ২ পয়েন্টের বেশি পয়েন্ট, ইসলামী ব্যাংক প্রায় ২ পয়েন্ট এবং ইস্টার্ন ব্যাংক ২ পয়েন্ট যোগ করেছে।
এসএ খান
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি